সাবা কোহলি দাভে অবসর কালেক্টিভের সহ-প্রতিষ্ঠাতা। অবসর কালেক্টিভ একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ, যা গ্রামীণ ও প্রান্তিক এলাকার তরুণদের সঙ্গে কাজ করে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, তাঁদের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা এবং এমন সুযোগের সঙ্গে যুক্ত করা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা দারিদ্র্যের চক্র ভাঙতে সহায়তা করে। এর আগে সাবা IDR, সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড রিসার্চ সেন্টার, বেয়ারফুট কলেজ, এবং স্কুল ফর ডেমোক্রেসির সঙ্গে কাজ করেছেন। তাঁর কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো, গ্রামীণ এলাকায় কমিউনিটি লাইব্রেরি গড়ে তোলা এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ নিয়ে পাঠ্যক্রম তৈরি করা। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব কেমব্রিজে এডুকেশন, গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে এমফিল করছেন।