21 এপ্রিল, 2026
ধড়গাঁওতে পথের শেষ যেখানে, সিগন্যালের খোঁজ মেলে ঠিক সেখান থেকেই
অনেক সরকারি প্রকল্পে OTP-এর মাধ্যমে e-KYC যাচাইকরণ বাধ্যতামূলক, কিন্তু যদি আপনি এমন এলাকায় থাকেন যেখানে কোনো নেটওয়ার্কই নেই, তখন কী হবে?
কল্পেশ পাওয়ারা ‘উলগুলান ফর সোশ্যাল চেঞ্জ ফাউন্ডেশন’ (আদিবাসী জনজাগৃতি)-র একজন অ্যাকাউন্ট ম্যানেজার এবং তৃণমূল স্তরের সংগঠক। তিনি সামাজিক অংশগ্রহণ, ফিল্ড কো-অর্ডিনেশন এবং প্রাতিষ্ঠানিক কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। একজন নাগরিক সাংবাদিক হিসেবে তিনি স্থানীয় মানুষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যা তুলে ধরেছেন, যাতে তাঁদের কথা সামনে আসে।